খুলনায় ব্যবসায়ীকে গুলি করল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় এক কম্পিউটার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সাতটার দিকে নগরের টুটপাড়া কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীর নাম নাজমুল আহসান (৪০)। নগরের জলিল সুপার মার্কেটে ‘চিপস অ্যান্ড বাইটস’ নামে তাঁর কম্পিউটারের একটি দোকান রয়েছে। গুলিবিদ্ধ নাজমুল নগরের আহসান আহমেদ সড়কের ন্যাশনাল টাওয়ারের বাসিন্দা। তিনি খুলনার সাবেক জেলা জজ মজনুল আহসানের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি পিরোজপুরে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে তাঁর।

ঘটনার সময় নাজমুল আরেক ব্যবসায়ীর সঙ্গে প্রাতর্ভ্রমণ করছিলেন। ওই ব্যবসায়ী মুন্সি আরিফুজ্জামান বলেন, পৌনে সাতটার দিকে তাঁরা প্রাতর্ভ্রমণে বের হন। হাঁটতে হাঁটতে আহসান আহমেদ সড়ক থেকে বের হয়ে টুটপাড়া কবরস্থানের পাশে এলে দুর্বৃত্তরা নাজমুলকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।