খুলনায় সাংবাদিককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আবদুর রাজ্জাক। গতকাল সোমবার দুপুরে পাইকগাছা উপজেলার রামনগর মানিকতলা এলাকায় তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুর রাজ্জাক সাতক্ষীরা থেকে প্রকাশিত কালের চিত্র পত্রিকার সাংবাদিক। তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি কপিলমুনির পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামে।
আবদুর রাজ্জাক বলেন, সিরাজগঞ্জে গুলিতে নিহত সাংবাদিক আবদুল হাকিম হত্যার প্রতিবাদে গতকাল পাইকগাছা উপজেলায় মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিবাদ সমাবেশ ছিল। সমাবেশ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মানিকতলায় তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা আঘাত করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিল মেহেদী রেজা বলেন, রাজ্জাকের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।