খুলনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত সোহেল রানা (২৫) তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ আরও মামলা আছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার যুগ্মীপাশা তেলী পুকুরপাড় এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামানের ভাষ্য, ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা, একটি সিক্স শুটার গান ও কয়েকটি গুলি উদ্ধার করেছে পুলিশ।