খুলনার জেল সুপারের বাসায় ককটেল হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেল সুপারের বাসভবনের ভেতর ককটেল হামলা হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে জেল সুপারের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ ও জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।