খুলনায় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দ্বীপ বরণপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজনের বাড়িই বাগেরহাট জেলায়। তাঁরা হলেন বাগেরহাট সদরের সুন্দরঘোনা গ্রামের শেখ এমদাদুল হক এন্দা (৪৫), ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের আশরাফ শেখ ওরফে শাহিন (৪৮) ও পাটরপাড়া গ্রামের ওসিকর রহমান ওসিক (৪৫) এবং রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের মো. বাকী ব্যাপারী (৪৬) ও চাঁদপুর গ্রামের মোজাফফর হোসেন (৪২)।
র্যাব-৬-এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এমদাদুলের বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। অন্যরাও বিভিন্ন মামলার আসামি।