খুলনায় জেল সুপারের বাসভবনে ককটেল হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেল সুপার কামরুল ইসলামের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত না হলেও জেল সুপারের ব্যবহৃত গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আল মাহমুদ জানান, জেল সুপার বাইরে যাবেন বলে গাড়িটি গ্যারেজ থেকে বের করে সামনে রাখা হয়। এ সময় গাড়ির সামনেই ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।