খুলনায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় আজ দুপুরে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য সামগ্রী উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ রং ও সুগন্ধি ব্যবহার এবং পচা-বাসি খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করায় এই জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসিকেও জরিমানা করা হয়।

অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান প্রথম আলোকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরমান ফুডকে ১০ হাজার, ইসমাইল ফুড ১০ হাজার, রহমান ফার্মেসি পাঁচ হাজার , ইভা ও মীম আইসক্রিমকে পাঁচ হাজার ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।