খুলনায় পিটিআই ইনস্ট্রাক্টর গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর মাহবুব মোস্তফা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে পিটিআইয়ের অদূরে এ ঘটনা ঘটে।
খুলনা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, মাহবুব মোস্তফা পিটিআই জামে মসজিদ থেকে নামাজ পড়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী গুলিবিদ্ধ মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাঁকে সেখানে ভর্তি করা হয়েছে।
হুমায়ুন কবীর জানান, কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।