খুলনায় মানবাধিকার কর্মীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় অমরেশ গাইন নামের এক মানবাধিকারকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের পাশে বান্দা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অমরেশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অমরেশের বাড়ি উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের কুশারহুলা গ্রামে। তিনি মানবাধিকার সংস্থা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের খুলনা বিভাগীয় প্রতিনিধি ও সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের খুলনা জেলা প্রতিনিধি।

অমরেশের অভিযোগ, ইউপি নির্বাচনে বর্তমান ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যানের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে লোকজন দিয়ে তাঁকে মারধর করিয়েছেন। এ সময় ইউপি সদস্য প্রীতিশ বৈরাগীও উপস্থিত ছিলেন।