খুলনায় যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দৌলতপুর কেশব লাল রোড থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম অনুপ দাস (২৬)। তিনি দৌলতপুরের পাবলা এলাকার সাধন দাসের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অনুপকে গুলি করে হত্যা করা হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অনুপ মাদকাসক্ত ছিল। সোমবার বিকেলে পাবলা এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তার হাতে ও বুকে গুলির চিহ্ন রয়েছে।