খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পিটিআই কর্মকর্তা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর মাহবুব মোস্তফা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। তাঁর নিতম্বে গুলি লেগেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ২টা ২০ মিনিটের দিকে পিটিআইয়ের অদূরে সেন্ট মার্টিন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, মাহবুব মোস্তফা পিটিআই জামে মসজিদ থেকে নামাজ পড়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মাহবুবকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা শঙ্কামুক্ত। তিনি বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, তদন্ত চলেছ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।