খুলনায় ১০ হাজার কেজি জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রূপসা পাইকারি মৎস্য বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার কেজির বেশি জাটকা জব্দ করেছে র্যা ব-৬। গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযানটি পরিচালনা করেন র্যা ব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন।
জব্দ করা জাটকার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা। এনায়েত হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাজার এলাকায় ভোর থেকে অবস্থান নেয় র্যা ব। সাড়ে ছয়টার দিকে পরপর তিনটি ট্রাকে করে জাটকাগুলো আসে। এরপর জেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদকে ব্যাপারটি জানানো হয়। তিনি ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মেহেদী মোরশেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছগুলো জব্দ করেন। পরে সেগুলো জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। ট্রাকের সঙ্গে মাছের কোনো মালিক ছিল না। তাই কাউকে আইনের আওতায় আনা যায়নি।