খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজমা গ্রামের কৌদো বেলেমাঠে দুর্বৃত্তরা এক কৃষকের দেড় বিঘা জমির শসাখেত কেটে বিনষ্ট করে দিয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে শসাখেত কেটে ফেলা হয়। কৃষক জামাত আলী জানান, শুক্রবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তাঁর দেড় বিঘা জমির শসাখেতের পুরোটাই কেটে দিয়ে বিনষ্ট করা হয়েছে। এতে তাঁর অন্তত ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, শসাখেত বিনষ্ট করার পাশাপাশি তাঁর ছেলে আকরামুলকে (২৫) হত্যার হুমকি-সংবলিত একটি চিঠি টোকাই মাস্তান পরিচয়ে জমিতে ফেলে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি|