প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার ছয় দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্র রাশেদ (১৫)। রাশেদ কুষ্টিয়ার খোকসা উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের বাসিন্দা। ২ আগস্ট বাড়ি থেকে বের হয়ে রাশেদ আর ফিরে আসেনি। পরদিন রাশেদের বাবা আবদুল খালেক খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালালেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রাশেদকে উদ্ধার করা যায়নি। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, রাশেদের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই রাতেও রাশেদ মেয়েটির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। তবে মেয়েটি পুলিশকে জানিয়েছে, সেদিন রাশেদ তার সঙ্গে দেখা করার পর চলে যায়। এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে।