প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী গজনী অবকাশ কেন্দ্রে এক পর্যটকের কাছ থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইয়ের শিকার পর্যটক হলেন ঝিনাইগাতীর নলকুড়া আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ হাসান। গতকাল শুক্রবার দুপুরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মাসুদ হাসান বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের মধ্যে তিনজনের বয়স আনুমানিক ১৭ থেকে ২২ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর হবে। ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।