গজারি বন থেকে হাড় ও খুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি গজারি বন থেকে গতকাল সোমবার মানুষের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এগুলো গত সেপ্টেম্বর মাসে নিখোঁজ হওয়া স্থানীয় এক গরু ব্যবসায়ীর হতে পারে বলে মনে করছেন স্বজনেরা।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া বলেন, উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এলাকার গজারি বনে মাথার খুলি ও হাড় দেখে এলাকার কয়েকজন পুলিশকে জানান। গতকাল সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে সেখান থেকে একটি মাথার খুলি এবং বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশের কয়েকটি হাড় উদ্ধার করে। পাশের একটি গাছে ঝোলানো অবস্থায় থাকা টর্চলাইট, পুরোনো লুঙ্গি ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। সেগুলো আলামত হিসেবে নিয়ে এসেছে পুলিশ।
ঘটনাস্থলের পাশেই টানচৌড়াপাড়া গ্রাম। ওই গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বলেন, তাঁর ভাই গরু ব্যবসায়ী মো. রশিদ (৪০) গত বছরের সেপ্টেম্বরে কোরবানির ঈদের দুই দিন আগে নিখোঁজ হন। তিনি গরু নিয়ে হাটে যাওয়ার পর আর ফেরেননি। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।