প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা বিটের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ২৫০টি গজারিগাছ উদ্ধার করেছেন। এসব গাছের দাম প্রায় চার লাখ টাকা। এলাকাবাসী ও চন্দ্রা বিট কার্যালয় সূত্র জানায়, কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় বনদস্যুরা গজারি কাঠের ব্যবসা করে আসছিল। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কিছু বনদস্যু বনের গাছ চুরি করে কেটে ট্রাকে নিয়ে ঢাকায় যাচ্ছিল। চন্দ্রা বিট কার্যালয়ের লোকজন কালিয়াকৈর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি গজারিগাছ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।