গজারিয়ায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নতুন বসুর চর গ্রামের দেড় কিলোমিটার এলাকাজুড়ে নেওয়া অবৈধ গ্যাস-সংযোগ গতকাল বুধবার বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের সোনারগাঁ কার্যালয়ের তত্ত্বাবধানে মুন্সিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান এই অভিযান চালান।
আমিনুর রহমান বলেন, একটি চক্র গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে বাসাবাড়িতে ওই সংযোগ দিয়েছিল। চক্রটিকে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ কার্যালয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় তিতাস গ্যাসের প্রধান লাইন থেকে ওই সংযোগ দেওয়া হয়েছিল। প্রধান পাইপলাইন থেকে মোটা পাইপে করে নেওয়া ওই লাইনটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।