গজারিয়ায় গলাকাটা সিরাজদিখানে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
একই দিনে সিরাজদিখানের কয়রাখোলা গ্রাম থেকে জমির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দুটি লাশই ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গজারিয়া থানা-পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া এলাকায় রাস্তার পাশে হাত-পা ও মুখ বাঁধা একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।