গজারিয়ায় সিএনজি স্টেশনে ছিনতাই, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলিপুরা এলাকার ফিদা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে ছিনতাই ও ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার গজারিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মো. সোহাগ (২১), মাহাবুব হোসেন (৩২), রিয়াদ মিয়া (২৮) ও মাসুম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে একদল ছিনতাইকারী ওই ফিলিং স্টেশনে ছিনতাই করতে আসে। তারা ক্যাশবাক্স ভেঙে টাকা লুট করে চলে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা ফিলিং স্টেশনের কাচ ভাঙচুর করে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপণ কুমার মজুমদার জানান, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মুক্তার হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা
হয়েছে।