গণধর্ষণের ছয় দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনার ছয় দিন পর গত বুধবার সন্ধ্যায় মামলা হয়েছে। ওই গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওই গৃহবধূ পাশের বাড়ির খোকন মিয়ার স্ত্রীর সঙ্গে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় জাকির হোসেন, বুলেট, তাপস, সম্রাটসহ অজ্ঞাতনামা দুজন ওই গৃহবধূকে টেনেহিঁচড়ে উপজেলা পরিষদের সামনে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করে।