গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে গত বৃহস্পতিবার ডাকাত সন্দেহে আনিস শেখ (২৬) নামের এক যুবককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আনিস উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের বাসিন্দা। চতুল গ্রামের চাতাল ব্যবসায়ী হারুন শেখ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে একদল ডাকাত তাঁর বাড়িতে আসে। ডাকাত দেখে বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও জনতার হাতে আনিস আটক হন। পরে তাঁরা তাঁকে গণধোলাই দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস জানান, আনিসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।