গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় পরিবহনে জাকির হোসেন নামের এক কলেজছাত্রকে অচেতন করে টাকা লুটের সময় মলম পার্টির চার সদস্যকে আটক করেছে জনতা। এ সময় চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার ব্যক্তিরা হলেন রিপন (৩২), আব্বাস আলী (৫২), হ‌ুমায়ূন (৪০) ও মহিবুল (৩৪)। আহত জাকির হোসেনকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার এসআই ইমরুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।