প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় গত বুধবার রাতে একটি বাসার গ্রিল কাটার সময় দুই যুবক ধরা পড়েছেন। তাঁরা হলেন কামাল হোসেন ও আবুল কাশেম। গতকাল রাতে যোগাযোগ করা হলে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, কামাল ও কাশেম নামের দুই যুবক বুধবার রাত আটটার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ৪৪৫/৬-এ শাপলা সরণির বাসার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা চালান। তাঁদের মধ্যে একজন তিনতলা থেকে পড়ে গিয়ে আহত হন। তখন স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে তাঁর সহযোগী যুবককেও আটক করে জনতা বেধড়ক পিটুনি দেন। আটক কামাল ও কাশেম আদাবরে থাকেন।