গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার রায়নন্দ গ্রামে একটি দোকানে চুরির চেষ্টাকালে এলাকাবাসী ওই যুবককে গণপিটুনি দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক আবদুল আজিজ। গাজীপুর প্রতিনিধি|