গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে তিন ছিনতাইকারীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত সোমবার রাতে উপজেলার পীড়েরটেকি এলাকায় রিকশাযাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনতাই করার সময় তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলো আবুল কাশেম, রাব্বী ও ফয়সাল। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক আবদুল বারেক জানান, তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।