প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ফুড ভিলেজ হোটেলের সামনে শ্যামলী পরিবহনের একটি কোচের যাত্রীদের ব্যাগ ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে জনতা হাতেনাতে ধরে ফেলে। পরে পিটুনি দিয়ে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরা হলেন উল্লাপাড়া শ্যামলীপাড়ার বাসিন্দা রানা ইসলাম ও টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা সবুজ হোসেন। শ্যামলী পরিবহনের ওই কোচটি রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে ওই হোটেলের সামনে যাত্রাবিরতি করে। এ ব্যাপারে সলঙ্গা থানার ওসি রেজাউল ইসলাম জানান, রানা ও সবুজের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়।