গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহজাহান মিয়া নামের এক ‘ভণ্ড’ পীরকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবার ভাষ্য অনুযায়ী, রোববার রাতে শাহজাহান মিয়া তাঁদের বাড়িতে দাওয়াত খেতে আসেন। গতকাল সকালে তাঁরা (শিশুটির মা-বাবা) কাজে চলে যান। সেই সুযোগে তাঁদের মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন শাহজাহান। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করেন এবং শাহজাহান মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেন।