প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাটে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে দুজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। ওই দুজন হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠি গ্রামের মজিবর হাওলাদার (৪৮) ও চরামদ্দি গ্রামের মন্টু হাওলাদার (৩৫)। নলছিটি থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সুগন্ধা নদীর দপদপিয়া খেয়াঘাট-সংলগ্ন এলাকায় একটি ট্রলারে ওই দুই ব্যক্তি বসেছিলেন। সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক তাঁদের পরিচয় জানতে চান। ওই দুই ব্যক্তি যুবকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে যুবকেরা আরও কয়েকজনকে ডেকে এনে মন্টু হাওলাদারকে পিটুনি দেন।