প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব কালামপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার গণপিটুনিতে মো. মোস্তফা মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্ব কালামপুর এলাকায় জামালউদ্দিনের মুদি দোকানে গতকাল ভোরে চোর হানা দেয়। একপর্যায়ে এলাকাবাসী ধাওয়া করে মোস্তফা মিয়াকে আটক করেন। পরে চোর সন্দেহে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ মোস্তফাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর মৃত্যু হয়।