গণপিটুনিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় স্থানীয় মিঠু সরকারের বাড়ির পাশে বাঁশঝাড়ে ১০-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে এমন ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এ সময় আশরাফ আলী (৪০) নামের একজনকে আটক করে জনতা এবং অন্যরা পালিয়ে যায়। পরে তাঁকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, চাকু ও রামদা উদ্ধার করা হয়েছে।