গণপিটুনিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইলসংলগ্ন গজারিয়া এলাকায় মো. ইউনুস (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোর চারটার দিকে মাধাইয়া-রহিমানগর সড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। তখন যাত্রীরা চিৎকার দিলে ডাকাতেরা পালাতে থাকে। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ইউনুস নামের একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।