গণপিটুনিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পাথুরিয়া গ্রামে গণপিটুনিতে নিহত হয়েছেন আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। পুলিশ বলেছে, এক কৃষকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন উপজেলার কোচনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। তাঁর বিরুদ্ধে জয়পুরহাট সদরসহ কয়েকটি থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এলাকাবাসী ও সদর থানা-পুলিশ সূত্র বলেছে, শনিবার গভীর রাতে সদর উপজেলার পাথুরিয়া গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন আনোয়ার। গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আনোয়ারকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে গতকাল রোববার ভোরে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। মর্গে আনোয়ার হোসেনের স্ত্রী মোর্শেদা বেগম বলেন, তাঁর স্বামী শনিবার বিকেলে দিনাজপুরের হিলি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।