গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঘড়িয়ালা গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে গতকাল বৃহস্পতিবার শওকত আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কান্দা উয়াইল গ্রামের বাসিন্দা।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে ঘড়িয়ালা গ্রামের কাজী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করতে যান শওকত। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন। পরে শওকতকে ধরে পিটুনি দেন এলাকাবাসী। সকালে স্থানীয় ধামশ্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন।