গণপিটুনিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে গণপিটুনিতে মারা গেছেন মনিরুল ইসলাম ওরফে মইন্না (২৯) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে তাঁকে পেটানো হয়।
মনিরুল কাজিয়াতল-সংলগ্ন চেন্দ্রা বাড়ির মোসলেম সরকারের ছেলে। স্থানীয় লোকজন বলছেন, মনিরুল ডাকাত সর্দার ছিলেন।
পুলিশের ভাষ্য, সোমবার গভীর রাতে কাজিয়াতল গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে সহযোগীদের নিয়ে ডাকাতি করতে যান মনিরুল ইসলাম। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ‘ডাকাত’ এসেছে বলে ঘোষণা দেন। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে মনিরুলকে আটক করে পিটুনি দেন।