গণপিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর টুইন টাওয়ার এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান বলেন, বুধবার ভোরের দিকে চোর সন্দেহে শান্তিনগর টুইন টাওয়ারের পাশের রাস্তায় ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। কোথায় চুরির চেষ্টা করেছিলেন বা কারা পিটিয়েছে—এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।