গণপিটুনিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজীতে মোহাম্মদ আলী ওরফে আলাউদ্দিন (২২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে।
পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছাগলনাইয়া থানায় পাঁচটি মামলা আছে।
স্থানীয় সূত্র জানায়, গত ডিসেম্বরে চুরি করার সময় ধরা পড়ার পর স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে পুলিশে সোপর্দ করে। গত বুধবার তিনি জামিনে মুক্তি পান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাঁদগাজী বাজারসংলগ্ন ভুঞার চর এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্রামের শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে পিটুনি দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে তিনি মারা যান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।