প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার মেকাইল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দা নুরুল আমিন (৩৫) প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে মেকাইল এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় পথে অজ্ঞাত তিন-চারজন ব্যক্তি মোটরসাইকেল রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে একজনকে ধরে গণপিটুনি দেন। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ইউসুফ আলী জানান, পুলিশ এসে আহত ছিনতাইকারীকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।