গণপিটুনিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে নুরানীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নুরানীবাগ এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এক যুবক জানালার গ্রিল কেটে তাঁর মায়ের ঘরে ঢুকে পড়েন। সে সময় তাঁর মা মনোয়ারা বেগম ঘুমিয়ে ছিলেন। পরে যুবকটি তাঁর মায়ের গলার চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মনোয়ারা বেগম ওই যুবককে জাপটে ধরে চিৎকার দেন। সে সময় যুবকটি তাঁর মায়ের হাতে ছুরিকাঘাত করেন। পরে তাঁর মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ওই যুবককে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, চুরি করতে গেলে এলাকাবাসী ওই যুবককে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা শুনেছেন।