গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হুমকিধমকি দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে আজ বুধবার এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে জেলার সদর হাসপাতালে মারা যান তিনি। মোহাম্মদ গাজলু (২৫) নামে এই যুবক শ্যামপুর-সাহাপাড়ার আবুল কাশেমের ছেলে।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের ভাষ্য, উপজেলার টোকনা গ্রামের আব্দুল বাশিরের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধ ছিল গাজলুর। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে একটি পিস্তল নিয়ে বাশিরের বাড়িতে গিয়ে গাজলু তাঁকে হুমকিধমকি দেয়। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

রাতেই তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।