গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের পুবাইল এলাকায় গ্রিন ভিলেজ নামের একটি কারখানায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি মারা গেছে। গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ২০ থেকে ২৫ জন ডাকাত গোয়েন্দা পুলিশ পরিচয়ে পুবাইল এলাকায় গ্রিন ভিলেজ নামে একটি অ্যালুমিনিয়াম কারখানায় ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীসহ অন্যরা ধাওয়া করে ডাকাত দলের তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ডাকাতের লাশ ওই হাসপাতালের মর্গে আছে।