গণপিটুনিতে 'নুরা ডাকাত' নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মদনা গ্রামে গতকাল শুক্রবার রাতে গণপিটুনিতে নুরউদ্দিন ওরফে নুরা (৩২) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তিনি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল গভীর রাতে মদনা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও নুরউদ্দিন ধরা পড়েন। গণপিটুনিতে ঘটনাস্থলে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নুরউদ্দিন এলাকায় ‘নুরা ডাকাত’ বলে পরিচিত। শুক্রবার রাতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে তিনি মারা যান।