প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গণপিটুনির শিকার চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সিংপুর ইউনিয়নের মোছাবপুর গ্রাম থেকে গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রাইফেল ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন করিমগঞ্জ উপজেলার খাগশ্রী গ্রামের ওমর ফারুক, নবী হোসেন ও ওসমান গণি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁরা ধনু নদে মাছ ধরার ইজারাদারের পাহারাদার। ইজারা ও পার্শ্ববর্তী বালিখলা বাজারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। রোববার বিকেলে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে তাঁরা মোছাবপুর গ্রামে আশ্রয় নেন। দুর্বৃত্ত সন্দেহে এলাকাবাসী তাঁদের আটক করে মারধর করেন।