গণমাধ্যমকর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪-এর জ্যেষ্ঠ ভিডিও এডিটর শফিকুল ইসলাম ওরফে তুফানকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও তুফানের বাবা মো. আবুল বাসার জানান, দীর্ঘদিন ধরে শফিকুলের সঙ্গে প্রতিবেশী রকিব মুসল্লির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শফিকুল ইসলাম ছুটিতে গ্রামের বাড়ি ছিলেন। গত সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে রকিব জোর করে পাটকাঠির গাদা করতে গেলে এ নিয়ে শফিকুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রকিব তাঁকে মারধর করেন। পরে তিনি মহম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে শফিকুলের সঙ্গে রকিব মুসল্লিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রকিবের লোকজন শফিকুলকে কুপিয়ে গুরুতর জখম করে।