প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়ন পরিষদে সুশাসন ও অধিকারবিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই গণশুনানির আয়োজন করা হয়। এতে মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পার্কি সৈকতের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তর দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। বেসরকারি সংস্থা ওডেব এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পুলিন বিহারী নাথ, ফজলুল করিম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাবের আহমদ, স্থানীয় বাসিন্দা নারায়ণ সরকার, আবদুল মোনাফ, মহিউদ্দিন আহমেদ, আমির আলী চৌধুরী প্রমুখ। ওডেবের কর্মী আঁখি আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দি।