গফরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত শুক্রবার এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে এক কাঠ ব্যবসায়ীর বাড়িতে ওই কিশোরী গৃহপরিচারিকার কাজ করত। গত শুক্রবার দুপুরে উপজেলার পাকাটি গ্রামের দীলিপ, চারিপাড়া গ্রামের হৃদয় ও মাইজহাটি গ্রামের আসাদুল ওরফে আসু গাছ কেনার অজুহাতে ওই বাড়িতে যায়। এ সময় ওই বাড়ির গৃহকর্তা গাছ বিক্রি করবেন না জানিয়ে তাদের বিদায় করে দেন। পরে ওই গৃহকর্তা জুমার নামাজ পড়তে মসজিদে যান। বাড়ির অন্য সদস্যরা ওই সময় বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই তিনজন ঘরে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই প্রতিবেশী এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এরপর মেয়েটির স্বজনেরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে পাকাটি গ্রামে অভিযান চালিয়ে দীলিপের বন্ধু রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে