গফরগাঁওয়ে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম (২৫) মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
গত ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর ছয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় এ নিয়ে প্রাণ গেল মোট ১১৪ জনের। ৪ জুন এ নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ হয়।
নিহত নাজমুল গফরগাঁওয়ের বাগুয়া গ্রামের ওসমান সরকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেছে, ৪ জুন ইউপি নির্বাচনে সালটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুই সদস্য প্রার্থী আবদুল করিম ও মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি প্রায় ৬০টি গুলি করে। এ সময় নাজমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন।