গভীর রাতে গুলি করে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কে মঙ্গলবার গভীর রাতে আসিফ আবদুল্লাহ খান (২৫) নামের এক ব্যক্তিকে গুলি করে কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, আসিফ উত্তরার ৩ নম্বর সেক্টরে থাকেন। মঙ্গলবার দিবাগত রাতে দুই বন্ধু পুরান ঢাকার একটি হোটেলে সেহ্রি খেয়ে উত্তরার বাসায় ফিরছিলেন। রাত সাড়ে তিনটার দিকে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কে পৌঁছালে একটি ট্রাক আড়াআড়ি করে রাস্তা আটকে দেয়। এ সময় ট্রাক থেকে ছয়-সাতজন জন নেমে এসে দুই বন্ধুকে মারধর করে। একপর্যায়ে তারা আসিফের পেটে গুলি করে তাঁর গাড়িটি নিয়ে যায়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।