গভীর রাতে ঢাবির দুই হলে সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হল ও জিয়াউর রহমান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা ​েমডিকেল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎ​সা কেন্দ্রে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগ নেতাদের চেষ্টায় সংঘর্ষ বন্ধ হয়।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই হলের আবাসিক ছাত্রদের মধ্যে রাত ১টা ৪৫-এর দিকে সংঘর্ষ শুরু হয়। তবে তুচ্ছ ঘটনাটা কী ​তা কেউ পরিস্কার বলতে পারেননি। এ ব্যাপারে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সূত্রপাত সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গেছে।
রাত ৩টার দিকে ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলি প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেও বিবাদমান গ্রুপগুলোর মধ্যে ইট-পাটকেল ছোড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এক ঘণ্টা এই অবস্থা চলার পর ছাত্র নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জিয়াউর রহমান হলের সাত ও জসীমউদ্দিন হলের ১৩ জন আহত হন বলে তিনি জানান। এ সময় শাহবাগ থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।