গয়না নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় খোরশেদ আলম নামের এক ব্যক্তি নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে সার্কিট হাউসে অবস্থান করে গত সোমবার শহরের একটি জুয়েলারি দোকান থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়। ওই প্রতারকের ব্যবহৃত গাড়িটি সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রবিউল ইসলাম বলেন, ‘মুঠোফোনে ওই ব্যক্তি নিজের নাম খোরশেদ আলম বলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বলে পরিচয় দেন। তিনি কয়েক ঘণ্টা বিশ্রাম করে চলে যাবেন বলে সার্কিট হাউসের একটি কক্ষ চান। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বিশ্রামের জন্য একটি কক্ষ দেওয়া হয়। পরে তিনি গয়না কেনার কথা জানালে আমি ওই দোকানে পাঠাই।’